এমপির স্ত্রীকে কলেজ সভাপতি নিয়োগের আদেশ হাইকোর্টে স্থগিত
মেয়াদ শেষ হওয়ার আগেই সাভারের মোফাজ্জল-মোমেনা চাকলাদার মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতিকে অপসারণ করে স্থানীয় সংসদ সদস্যের স্ত্রীকে সভাপতি নিয়োগের আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে এ নিয়োগের বৈধতা জানতে রুল জারি করেছেন আদালত।
আদালতের আদেশ অনুযায়ী, গত ২৩ জুলাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শকের স্বাক্ষরিত সভাপতি পরিবর্তনের আদেশের কার্যকারিতা পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত থাকবে।
শিহাব উদ্দিন খান বলেন, চলমান কমিটির মেয়াদ থাকা অবস্থায় সভাপতি পরিবর্তনের আদেশ আইনসম্মত নয়।
