‘হাইড্রেশন ব্রেক’ নিয়ে ম্যারাডোনার ভবিষ্যদ্বাণী মিলে যাচ্ছে এখন
শুধু বল পায়ে জাদুই দেখাতে পারতেন ডিয়েগো ম্যারাডোনা তা কিন্তু নয়, যেন ভবিষ্যৎও বলে দিতে পারতেন। তা না হলে ৮ বছর আগের এক মন্তব্য কেন এভাবে মিলে যাবে।
১৯৯৪ বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্র প্রস্তাব দিয়েছিল ২৫ মিনিট করে চার কোয়ার্টারে ম্যাচ আয়োজনের। সেই বিষয় নিয়েই আর্জেন্টিনার কিংবদন্তি বলেছিলেন, ‘আমেরিকানরা তো বিজ্ঞাপনের স্বার্থে খেলাটিকে ২৫ মিনিটের চার পিরিয়ডে ভাগ করতে চেয়েছিল।
