ইসলামী ব্যাংকের নিরপেক্ষ বোর্ড গঠনের প্রচেষ্টা চলছে : নবনিযুক্ত প্রশাসক
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর সুশাসন শক্তিশালীকরণ এবং জনগণের আস্থা পুনরুদ্ধারের পদক্ষেপের অংশ হিসেবে একটি সম্পূর্ণ নিরপেক্ষ বোর্ড গঠনের প্রচেষ্টা চলছে বলে জানিয়েছেন ব্যাংকটিতে নবনিযুক্ত প্রশাসক মোহাম্মদ জহির হোসেন।
সোমবার (১৫ জুন) দুপুরে ব্যাংকের প্রধান কার্যালয়ে দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘পেছনে তাকানোর কোনো সুযোগ নেই। ব্যাংকের ব্যবস্থাপনায় সাম্প্রতিক পরিবর্তনের কারণে আমানতকারী ও গ্রাহকদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।
