‘ব্রাজিল তো ব্রাজিলই’— এটা আগের ব্রাজিল দল নয় মন্তব্যের উত্তরে হাকিমি
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে কাল ভোরে মাঠে নামছে টুর্নামেন্টের অন্যতম দাবীদার মরক্কো। কাতার বিশ্বকাপে ইতিহাস গড়ে আফ্রিকার প্রথম দেশ হিসেবে সেমিফাইনাল খেলেছিল মরক্কো।
তবে ব্রাজিল দলের সাম্প্রতিক পরিসংখ্যান দেখে তাদেরকে পেছনের সারিতে রাখতে চান না মরোক্কান তারকা আশরাফ হাকিমি। ব্রাজিলের প্রতি সম্মান জানিয়ে তিনি বলেন, ‘আমরা সবাই ব্রাজিলকে সম্মান করি। কেউ কেউ বলে, এটা আগের সেই ব্রাজিল নয়।
এদিকে ব্রাজিলের দায়িত্বে আছেন ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি।
এদিকে ব্রাজিলিয়ান অধিনায়ক মার্কিনিয়োসের সঙ্গে সম্পর্ক ভুলে থাকতে চান হাকিমি।
মজার ছলে তিনি জানান, ‘পিএসজিতে আমরা একসঙ্গে খেলি, হাসি-ঠাট্টা করি। তবে বিশ্বকাপের মাঠে আমরা সতীর্থ নই। অবশ্যই কথা হবে, কিন্তু আমরা দুজনই জিততে চাই। সেরা দলই জিতুক।’
নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে মুখোমুখি হবে ব্রাজিল ও মরক্কো। ম্যাচ শুরুর সময় তাপমাত্রা ৮৮ ডিগ্রি ফারেনহাইট (৩১ ডিগ্রি সেলসিয়াস) থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে এতে কোনো অসুবিধা দেখেন না মরক্কান অধিনায়ক। তিনি বলেন, ‘আমরা গরম আবহাওয়ায় অভ্যস্ত। আমরা আফ্রিকান।’
