সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

সিলেটের সময় ডেস্ক :

 

সৌদি আরবের দাম্মাম শহরের জুবাইল এলাকায় এক সড়ক দুর্ঘটনায় মুরাদ শেখ (৩৬) নামে এক প্রবাসী বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

গত বৃহস্পতিবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও নিজ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত মুরাদ শেখ রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের দরাপেরডাঙ্গী গ্রামের আব্দুল খালেক শেখের ছোট ছেলে। মৃত্যুকালে তিনি দেশে তার বৃদ্ধা মা, স্ত্রী, দুটি শিশু কন্যা এবং মাত্র ১০ মাস বয়সী একটি পুত্রসন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।

মুরাদের বড় ভাই কুয়েত প্রবাসী কাউছার হোসেন বলেন, মরদেহটি দ্রুত দেশে আনার জন্য আমরা বাংলাদেশ ও সৌদি সরকার, প্রবাসী বাংলাদেশিসহ সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করছি।

এ বিভাগের অন্যান্য