দাম বৃদ্ধির পর ডিজেল-পেট্রল-অকটেনের সরবরাহ বাড়ল
জ্বালানিসংকট সমাধানে সারা দেশে আজ সোমবার (২০ এপ্রিল) থেকে ডিপো পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের সরবরাহ বাড়ানো হয়েছে। এর ফলে ডিজেল ১০ শতাংশ, পেট্রল ১০ শতাংশ ও অকটেন ২০ শতাংশ বর্ধিত হারে বরাদ্দ দেওয়া হবে।
গতকাল রবিবার (২০ এপ্রিল) রাতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এক প্রজ্ঞাপনে এটি নিশ্চিত করেছে। বিপিসির মহাব্যবস্থাপক ফেরদৌসি মাসুম হিমেলের সই করা প্রজ্ঞাপনে এটি জানানো হয়।
এর আগে, বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রলের দাম বাড়িয়েছে সরকার।
ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বাড়িয়ে ১১৫ , অকটেনের দাম ২০ টাকা বাড়িয়ে ১৪০, পেট্রল ১৯ টাকা বাড়িয়ে ১৩৫ এবং কেরোসিনের দাম লিটারে ১৮ টাকা বাড়িয়ে ১৩০ টাকা নির্ধারণ করে সরকার।
