এনসিপি ও জাগপার দুই নেত্রীসহ নারী আসনে ১০ জন চূড়ান্ত করেছে জামায়াত

সিলেটের সময় ডেস্ক :

 

ত্রয়োদশ জাতীয় সংসদের বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতৃত্বাধীন বিরোধীদলীয় জোট তাদের মোট ৬৮টি আসনের বিপরীতে ১১টি সংরক্ষিত নারী আসন পাচ্ছে ।এর মধ্যেএনসিপি ও জাগপার দুই নেত্রীসহ ১০ জনের নাম চূড়ান্ত করেছে দলটি।

শুক্রবার (১৭ এপ্রিল) দলের এক সহকারী সেক্রেটারি এ তথ্য নিশ্চিত করে জানান, বাকি একজনসহ ১১ জনের চূড়ান্ত তালিকা ২০ এপ্রিল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। এ তালিকায় দলীয় নেত্রীদের পাশাপাশি জোটেরন দুইজনকেও অন্তর্ভুক্ত করা হয়েছে।

চূড়ান্ত তালিকায় থাকা ১০ জনের মধ্যে রয়েছেন মহিলা জামায়াতের সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দিকা, সহকারী সেক্রেটারি মারজিয়া বেগম, মানবসম্পদ ও আইন বিভাগের সম্পাদক অ্যাডভোকেট সাবিকুন নাহার মুন্নি এবং নাজমুন্নিছা নিলু।

এছাড়া অঞ্চলভিত্তিক প্রতিনিধিত্বে চট্টগ্রাম থেকে মেরিনা সুলতানা, সিলেট থেকে মাহফুজা খানম, বগুড়া অঞ্চল থেকে সাজেদা সামাদ এবং প্রকৌশলী মারদিয়া মমতাজের নাম রয়েছে।

জোটের পক্ষ থেকে এনসিপি নেত্রী ডা. মাহমুদা মিতু ও জাগপা সভাপতি তাসমিয়া প্রধানকে মনোনয়ন দেওয়া হয়েছে।

এ বিভাগের অন্যান্য