দেশে জ্বালানি তেলের সংকট নেই, সরবরাহ অব্যাহত আছে: জ্বালানিমন্ত্রী

সিলেটের সময় ডেস্ক :

 

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুবলেছেন, দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই। সরবরাহ অব্যাহত আছে। তবে ঈদের কারণে গত দুই দিন সরবরাহ বন্ধ থাকায় কিছুটা চাপ তৈরি হয়েছে।

সোমবার (২৩ মার্চ) দুপুরে নিজ বাসায় আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এ কথা বলেন।

গ্রাহকদের উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানিয়ে জ্বালানিমন্ত্রী বলেন, গত বছরের তুলনায় ২৫ শতাংশ বেশি তেল আমদানি করা হচ্ছে। সবাই তেল পাবে। তাই জনগণকে প্যানিক বা আতঙ্কিত না হয়ে প্রয়োজন অনুযায়ী তেল নেওয়ার আহ্বান জানাচ্ছি।

তিনি বলেন, সরকার ভর্তুকি দিয়েই তেল অমদানি অব্যাহত রেখেছে।

এ বিষয়ে সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব জানান, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে তেলের সংকটকে কেন্দ্র করে দাম বাড়ানোর যে পাঁয়তারা ছিল সেটিও সরকার সুন্দরভাবে নিয়ন্ত্রণ করতে পেরেছে। দেশে তেল সরবরাহে ঘাটতি নেই। পাম্পকেন্দ্রিক নজরদারি ও নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ বিভাগের অন্যান্য