শ্লীলতাহানির অভিযোগে বিএনপি নেতাকে থানায় নিল পুলিশ
লক্ষ্মীপুরের রায়পুরে কিশোরীকে শ্লীলতাহানির অভিযোগে শুক্কুর মিঝি নামে এক বিএনপি নেতাকে থানায় ধরে এনেছে পুলিশ। সোমবার (১৬ মার্চ) বেলা ১১ টার দিকে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তবে শুক্কুরকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে বলে জানিয়েছেন ওসি।
শুক্কুর উপজেলার রায়পুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও একই এলাকার বিশ্বাসের বাড়ির নুর ইসলামের ছেলে।
অভিযোগ সূত্র জানায়, কিশোরী (১৫) রায়পুর ইউনিয়নের দেবীপুর এলাকার বাসিন্দা এবং স্থানীয় বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। রবিবার সকালে সে ঘর থেকে ময়লা ফেলতে বের হয়।
এ ব্যাপারে জানতে বাদীর সঙ্গে যোগাযোগ করা হলে তার ফোন নম্বর বন্ধ পাওয়া যায়।
জালাল উদ্দিন রানা বলেন, আমার শ্বশুরকে মিথ্যা অভিযোগ দিয়ে পুলিশে ধরিয়ে দিয়েছে। অভিযোগকারী আমার স্ত্রীর বান্ধুবি। এজন্য ফোনে তাকে ঘটনাটি স্থানীয়ভাবে মীমাংসা করা জন্য বলেছিলাম।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, শুক্কুরকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। তিনি আটক নন। অভিযোগকারী থানায় মামলা করবে না বলে জানিয়েছে।
সমঝোতা হচ্ছে কি না এমন প্রশ্নে তিনি বলেন, সমঝোতার বিষয়ে বাদী জানে। সেটা আমাদের জানা নেই।
