জ্বালানির নতুন উৎসের খোঁজে বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ চলছে : অর্থ উপদেষ্টা
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ঘিরে সৃষ্ট সংকটে জ্বালানির নতুন উৎসের খোঁজে বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।
আজ রবিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় এ কথা জানান তিনি।
প্রধানমন্ত্রীর অর্থবিষয়ক উপদেষ্টা বলেন, ‘জ্বালানির নতুন উৎসের খোঁজে বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ চলছে। এছাড়া জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে যেকোনো মূল্যে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়া হবে।
