রাষ্ট্রপতিকে গণহত্যার দায়ে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম
সিলেটের সময় ডেস্ক :
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে গণহত্যার গ্রেপ্তারে দাবি জানিয়েছেন এনসিপি আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। আজ বুধবার বিকেলে রাজধানীর বনানী সামরিক কবরস্থানে পিলখানা হত্যাকাণ্ডের শহিদদের কবর জিয়ারত শেষে তিনি এ দাবি জানান।
এনসিপি আহ্বায়ক বলেন, চব্বিশের জুলাইয়ে গণহত্যা ঠেকাতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করেননি রাষ্ট্রপতি সাহাবুদ্দিন। এ জন্য তিনি গণহত্যার দায় এড়াতে পারেন না। সংসদের প্রথম অধিবেশনে তাকে অভিশংসন করতে হবে। এরপর গণহত্যার দায়ে তাকে গ্রেপ্তার করতে হবে।
