ঢাকার তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের বার্তা
সিলেটের সময় ডেস্ক :
শীত শেষে দেশে তাপমাত্রা বাড়ছে। ঢাকার আশপাশ ও পার্শ্ববর্তী এলাকায়আজ বৃহস্পতিবার দিনের তাপমাত্রা বাড়ার আভাস জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে রাজধানীর আকাশ পরিষ্কার থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।
আজ বৃহস্পতিবার সকাল ৭টায় ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়, ঢাকার আকাশ পরিষ্কার থাকতে পারে। সেই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এ ছাড়াও আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় দক্ষিণ-দক্ষিণপূর্ব দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
আজ ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৮৭ শতাংশ। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস।
সারা দেশের জন্য দেওয়া ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
