বাংলাদেশের নির্বাচনের ফলাফলের জন্য আমরা অপেক্ষা করছি: ভারত
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, বাংলাদেশের নির্বাচনের ফলাফল না আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করা উচিত। আজ বৃহস্পতিবার বাংলাদেশে চলমান নির্বাচন নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ মন্তব্য করেছে।
রণধীর জয়সওয়াল বলেছেন, ‘আমরা ফলাফলের জন্য অপেক্ষা করব এবং দেখব কেমন ম্যান্ডেট আসে, তারপর আমরা বাকি বিষয়গুলো দেখব।’
জয়সওয়াল বাংলাদেশের নির্বাচন সম্পর্কে ভারতের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, প্রতিবেশী দেশটিতে ‘অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচ’-এর পক্ষে নয়াদিল্লি সবসময় অবস্থান নিয়েছে।
বাংলাদেশের নির্বাচনে বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা চলছে।
প্রতিবেদনে আরো বলা হয়, তারেক রহমান দেশের সবচেয়ে বড় দল জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন একটি জোটের চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন। বিএনপি শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলে রাজনৈতিকভাবে দুর্বল হয়ে পড়ে।
অন্যদিকে, জামায়াতের আমির শফিকুর রহমান তৃণমূল পর্যায়ে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। তিনি নির্বাচনে ন্যায়বিচার প্রতিষ্ঠা ও দুর্নীতি বন্ধের প্রতিশ্রুতি দিয়েছেন। শফিকুর রহমান বলেন, সুষ্ঠু ফলাফল নিশ্চিত করতে তার দল ‘যা প্রয়োজন, তাই করবে।
সূত্র : হিন্দুস্তান টাইমস
