৫০ লাখ টাকাসহ জেলা আমির আটক হওয়ায় কী বলছেন জামায়াত মুখপাত্র

সিলেটের সময় ডেস্ক :

 

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও দলটির মুখপাত্র এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরের কাছ থেকে টাকা উদ্ধারের ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চক্রান্ত চলছে। এই অর্থ নির্বাচন সংশ্লিষ্ট নয়, তার ব্যবসার টাকা।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এর আগে সৈয়দপুর বিমানবন্দর থেকে বিপুল পরিমাণ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির বেলাল উদ্দিনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ধারণা করা হচ্ছে এই টাকার পরিমাণ অন্তত ৫০ লাখ।

জামায়াত মুখপাত্র জানান, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এ বিষয়ে সংবাদ সম্মেলন করা হবে। সেখানে দলটির কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।

এর আগে বুধবার বেলা ১২টায় বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য সেনা হেফাজতে নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে জেলা পুলিশ।

পুলিশ সূত্র জানায়, মাওলানা বেলাল উদ্দিন আজ দুপুরে ঢাকা থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দর থেকে বের হওয়ার সময় তার গতিবিধি সন্দেহজনক মনে হলে ইমিগ্রেশন পুলিশ তাকে থামায়। তল্লাশিকালে তার কাছে থাকা একটি ব্যাগ থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজেই ওই ব্যাগে ৫০ লাখ টাকা থাকার কথা স্বীকার করেন।

এ বিভাগের অন্যান্য