এবার জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

 

সিলেটের সময় ডেস্ক :

 

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে এ সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় রাজধানীর গুলশানে অবস্থিত বিএনপির নির্বাচন পরিচালনা কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন।

এর আগে জরুরি সংবাদ সম্মেলন করে জামায়াত ইসলামী। তাদের দাবি, দেশের বিভিন্ন স্থানে তাদের সমর্থকদের ওপর হামলা করা হচ্ছে। এ ছাড়া ঠাকুরগাঁও জেলা জামায়াত আমিরকে আটকের বিষয়টি নাটক সাজিয়ে প্রচার করা হচ্ছে।

এ বিভাগের অন্যান্য