যে কেন্দ্রে ভোট দেবেন জাইমা রহমান
সিলেটের সময় ডেস্ক :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান ঢাকা-১৭ সংসদীয় আসনে রাজধানীর গুলশান হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন।
বিএনপি চেয়ারম্যানের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দীন দিদার এ তথ্য নিশ্চিত করেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর এই কেন্দ্রে ভোট দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানও।
জানা গেছে, তারেক রহমানের সঙ্গে সকাল ৯টা ৩০ মিনিট থেকে ১০টা ৩০ মিনিটের মধ্যে কেন্দ্রে ভোট দিতে আসবেন জাইমা রহমান।
আগামীকাল বৃহস্পতিবার সারাদেশে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।
