ক্রিকেটাররা সরকার থেকে টাকা নেন না, দেন—মিরাজ

খেলাধুলা ডেস্ক ঃ

 

ক্রিকেটাররা বাজে খেললেই একটা প্রশ্ন সব সময় ওঠে, সরকার কেন তাদের পেছনে এত টাকা খরচ করে? যারা এমন প্রশ্ন তোলেন তাদের আজ জবাব দিলেন মেহেদী হাসান মিরাজ। ওয়ানডের অধিনায়ক জানিয়েছেন, তারা নেন না, সকরকারকে ২৫ থেকে ৩০ শতাংশ দেন।

আজ ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) ডাকা সংবাদ সম্মেলনে মিরাজ বলেছেন, ‘আমরা যে আয় করি, আমার মনে হয় সবচেয়ে বেশি ট্যাক্স আমরাই দেই। হ্যা আমরা ২৫ থেকে ৩০% ট্যাক্স দেই।

এর অর্থ আমরা সরকারকে টাকা দেই।’ 

সরকার থেকে যে টাকা নেওয়া হয় না সে বিষয়টা সবার জানা উচিত বলে মিরাজ বলেছেন, ‘অনেকের ধারণা যে সরকার থেকে মনে হয় আমাদেরকে টাকা দেয়। সরকার থেকে আমরা টাকা পাই না। আমরা সম্পূর্ণটা ক্রিকেট খেলেই খেলে পাই, আমাদের এইভাবে টাকাটা পাওয়া হয়।

এই জিনিসটা হয়তো সবাইকে পরিস্কার করা হয় না, আমাদের অনেক ধরনের ভুল বোঝানো হয়। সুতারাং এই জিনিসটা সবার জানা উচিত।’ 

অর্থ কোন জায়গা থেকে পান সে বিষয়টাও স্পষ্ট করেছেন মিরাজ। ওয়ানডে অধিনায়ক বলেছন, ‘অনেক সময় আমরা খারাপ খেললে বলে যে ভাই আপনারা ভালো খেলছেন না।

আমাদের টাকায় তো চলেন আপনারা। আমরা টাকা দিই বলেই তো আপনারা মাঠে খেলছেন। জিনিসটা আসলে এরকম না। আমরা যে টাকাটা পাই বেশিরভাগ আইসিসি এবং স্পন্সর থেকে আসে। আজ ক্রিকেট বোর্ডের যে টাকাগুলো আছে সেখান থেকে আসে।
বিসিবির এখন পর্যন্ত যত টাকা আছে তাদের প্রত্যেকটা মানুষের অবদান আছে জানিয়ে মিরাজ বলেছেন, ‘আমার কাছে মনে হয় যারা ন্যাশনাল টিমের ফার্স্ট থেকে এখন পর্যন্ত যারা রিপ্রেজেন্ট করছে বাংলাদেশের একটা জার্সি পরে খেলেছে তাদেরও এখানে সেটার একটা অংশ আছে। আমার কাছে এটা মনে হয় কারণ প্রত্যেকটা মানুষের কষ্টের বিনিময়ে কিন্তু আজকের যে ক্রিকেট বোর্ডের যে টাকা আছে প্রত্যেকটা মানুষের হক আছে।’

এ বিভাগের অন্যান্য