বিপিএলের উপস্থাপনা প্যানেল থেকে বাদ ভারতীয় উপস্থাপিকা
মাইক্রোফোন হাতে বিপিএলে কাজ করার কথা ছিল রিধিমা পাঠকের। তবে ভারতীয় উপস্থাপিকার অধ্যায় শুরুর আগেই শেষ। বাংলাদেশে আসার আগেই তাকে উপস্থাপনার প্যানেল থেকে বাদ দেওয়া হয়েছে।
উপস্থাপনা ও ধারাভাষ্য প্যানেলে এবার নতুনত্ব এনেছে বিপিএল কর্তৃপক্ষ।
রিধিমার বাদ পড়াটা যে মুস্তাফিজুর রহমানের ঘটনার প্রভাব তা না বললেও চলে। গত শনিবার আইপিএল থেকে মুস্তাফিজুরকে বাদ দিতে কলকাতাকে নির্দেশ দেয় বিসিসিআই। পরে ভারতীয় ক্রিকেট বোর্ডের কথা মতো বাংলাদেশি পেসারকে স্কোয়াড থেকে বাদ দেয় কলকাতাও।
