শহীদ শরিফ ওসমান হাদি হত্যা : ইনকিলাব মঞ্চের ২ দফা
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার প্রতিবাদে দুই দফা দাবি জানিয়েছে সংগঠনটি। রবিবার (২১ ডিসেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে সংগঠনটি অফিশিয়াল ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে এ দাবিগুলো জানানো হয়।
দাবিগুলোর মধ্যে বলা হয়, শহীদ শরিফ ওসমান হাদির খুনি, খুনের পরিকল্পনাকারী, খুনের সহায়তাকারী, পলায়নে সহযোগী, আশ্রয়দাতাসহ পুরো খুনি চক্রকে অতি দ্রুত বিচারের মুখোমুখি করতে হবে। ১২ ডিসেম্বর থেকে এখন অবধি বিচারের জন্য কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে সরকারের তরফ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা ও সহকারী উপদেষ্টা খোদা বক্সকে জাতির সামনে ব্যাখ্যা দিতে হবে।
