নতুন পোশাকে নামছে পুলিশ
জুলাই গণ-অভ্যুত্থানে গুলিবর্ষণ ও দমন-পীড়নের অভিযোগ ওঠার পর ব্যাপক সমালোচনা মুখে পড়ে বাংলাদেশ পুলিশ। দাবি ওঠে বাহিনীটির ব্যাপক সংস্কারের ও পোশাক পরিবর্তনের। একপর্যায়ে অন্তর্বর্তী সরকার পুলিশের নতুন পোশাক অনুমোদন করে।
শনিবার (১৫ নভেম্বর) থেকে বাংলাদেশ পুলিশের পরিবর্তিত নতুন পোশাক চালু হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের উপকমিশনার তালেবুর রহমান বলেন, ‘আজ থেকে চালু হচ্ছে পুলিশের নতুন পোশাক। এটা ধাপে ধাপে সব সদস্যকে দেওয়া হবে।
জানা যায়, তিন বাহিনীর সদস্যদের নতুন পোশাকের জন্য ব্যয় হবে ৬ থেকে ৭ কোটি টাকা।
