সাবেক রেলমন্ত্রী মুজিবুলের পিএস কিবরিয়ার ৫ ব্যাংক হিসাব অবরুদ্ধ

সিলেটের সময় ডেস্ক :

 

সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের একান্ত সচিব (পিএস) এ কে এম জি কিবরিয়া মজুমদারের পাঁচটি ব্যাংকের হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। এসব ব্যাংক হিসাবে ৩৮ লাখ ৮১ হাজার ৪৭৭ টাকা রয়েছে।

আজ সোমবার ঢাকার মহানগর জৈষ্ঠ্য বিশেষ জজ সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

এদিকে দুদকের পরিচালক মো. আবুল হাসনাত তার ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন।

ওই আবেদনে বলা হয়, সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের একান্ত সচিব (পিএস) কিবরিয়া মজুমদারের বিরুদ্ধে কমিশন বাণিজ্য ও নিয়োগ দুর্নীতির মাধ্যমে শত শত কোটি টাকার মালিক হওয়ার অভিযোগের অনুসন্ধান চলছে। 

অনুসন্ধানকালে জানা গেছে, কিবরিয়া মজুমদারের নামীয় ৫টি সচল ব্যাংক হিসাবে বিপুল পরিমাণ অর্থ লেনদেন ও ৩৮ লাখ ৮১ হাজার ৪৭৭ টাকা স্থিতি থাকার তথ্যাদি পাওয়া যায়। কিবরিয়া মজুমদার বর্তমানে জেল হাজতে আটক থাকলেও তার পক্ষে পরিবারের অন্য কেউ টাকা উত্তোলন করে গোপন বা পাচার করতে পারে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে কিবরিয়া মজুমদারের ব্যাংক হিসাব অবরুদ্ধ করা একান্ত প্রয়োজন।

এ বিভাগের অন্যান্য