মিশা সওদাগরের মৃত্যুর গুজব, বিব্রত অভিনেতা
দুই দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হঠাৎ করেই ছড়িয়ে পড়েছে মিশা সওদাগরের মৃত্যুর গুজব। সামাজিক মাধ্যমে একটি ভিডিওতে দাবি করা হচ্ছে, বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা ও শিল্পী সমিতির বর্তমান সভাপতি মিশা সওদাগর আর নেই। ভিডিওটি দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় ভক্তদের মধ্যে উদ্বেগ দেখা দেয়।
বিষয়টি নিয়ে ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেতা বিব্রত।
মিশা সওদাগর বলেন, ‘এ নিয়ে কী বলা উচিত ঠিক বুঝতে পারছি না। এমন গুজবে আমি খুবই ব্রিবত। কারণ এর আগেও এমন গুজব ছড়ানো হয়েছিল।
এবারই প্রথম নয়, এর আগেও এই অভিনেতার মৃত্যুর গুজব ছড়িয়েছিল বেশ কয়েকবার। সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় ফিরেছেন মিশা সওদাগর।
