হাসপাতাল থেকে ছাড়া পেলেন নুর
রাজধানীর বিজয়নগরে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর লাঠিচার্জে আহত গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।১৮ দিন পর হাসপাতাল থেকে ছাড়পত্র পেলেন তিনি। সোমবার (১৫ সেপ্টেম্বর) ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, নুরুল হক নুরের শারীরিক অবস্থা উন্নতি হওয়ায় মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
বিকালে পৌনে ৫ টার দিকে তিনি অ্যাম্বুলান্সে করে হাসপাতাল ছাড়েন।
