‘তারেক রহমান দেশে না এলে বিএনপির অবস্থা জাতীয় পার্টির মতো হবে’
জাতীয় নির্বাচনের আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে না এলে অন্য রাজনৈতিক দলগুলো ভোটের মাঠে এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি। তিনি বলেন, ‘তারেক রহমান দেশে না এলে বিএনপির রাজনীতির অবস্থা জাতীয় পার্টির মতো হয়ে যাবে।’
বুধবার (৩ সেপ্টেম্বর) নিজের ইউটিউব চ্যানেলের এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।
গোলাম মাওলা রনি বলেন, ‘এটা একান্ত আমার ব্যক্তিগত অভিমত।
তিনি বলেন, ‘নির্বাচনে যারা ক্ষমতায় আসবে তাদের সঙ্গে কমপ্লাই করবে আওয়ামী লীগ। বিএনপি আসলে কমপ্লাই করতে পারবে না। তারা যেকোনো পরিবেশ-পরিস্থিতির সঙ্গে ইতিবাচকভাবে ক্ষমতাধরদের সাথে মিলে যাওয়ার অসাধারণ একটা প্রতিভা আছে তাদের। তারা কখনো কখনো সরকারি বিরোধিতা করে বটে। তারা একসময় আওয়ামী লীগের সঙ্গে থেকে এরশাদের বিরোধিতা করেছে। আওয়ামী লীগের সঙ্গে থেকে বিএনপির বিরোধিতা করেছে। বিএনপির সঙ্গে থেকে আওয়ামী লীগের বিরোধিতা করেছে। বাট, এখানে তাদের খুব শক্ত প্রতিপক্ষ থাকা লাগবে। আদারওয়াইজ ইন আ সিঙ্গেল ওয়ে তারা যখন খুব সিঙ্গেল ফর্মে থাকে। এখন যেভাবে তারা খুব সিঙ্গেল ফর্মে আছে। তখন সংগত কারণে তারা সরকারের সঙ্গে বন্ধুত্ব করে। আগামীতে ঠিক এই তাদের এই চরিত্রের কারণে তারা থেকে যাবে। আর জাতীয় পার্টি থেকে যাবে যত দিন ভারত আছে। ভারতের মানে সবচেয়ে বিশ্বস্ত দল হলো জাতীয় পার্টি। যদি ভারতের সামর্থ্য থাকত তাহলে তারা জাতীয় পার্টিকে ক্ষমতায় রাখত তাদের সেই অবস্থা এরশাদের মতো অবস্থা থাকত।’
তিনি আরো বলেন, ‘জাতীয় পার্টি যে ফর্মেই থাকুক এরা ভারতের এ টিম। এটা আপনাদের বুঝতে হবে। তো কাজেই এই যে গত এক বছর আপনি দেখেন সব মিলিয়ে জাতীয় পার্টির একটা পশম কিন্তু আমরা কেউ স্পর্শ করতে পারিনি। বরং আমরা যারা জাতীয় পার্টির বিরুদ্ধে বিভিন্ন রকম ন্যারেটিভ তৈরি করেছি, কথাবার্তা বলেছি আল্টিমেটলি আমরা অনেক নিগ্রহের শিকার হয়েছি সরকারের পক্ষ থেকে। সরকারের লোকজন এটা পছন্দ করেনি। জাতীয় পার্টি ঠিকই প্রটোকল পাচ্ছে, তারা দাওয়াত পাচ্ছে।’
