সব বিভাগে ঝরবে বৃষ্টি, অপরিবর্তিত থাকতে পারে তাপমাত্রা
দেশের সব বিভাগে আগামী ২৪ ঘণ্টায় কমবেশি বৃষ্টি ঝরতে পারে। সেই সঙ্গে তিন বিভাগে ভারি বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, লঘুচাপটি আজ শনিবার (১৬ আগষ্ট) সকাল ৬টায় দক্ষিণ উড়িষ্যা উত্তর অন্ধ্র প্রদেশ উপকূলীয় এলাকায় অবস্থান করছে।
