ভাড়া করা লোক দিয়ে রাষ্ট্র পরিচালনা করা যায় না : মির্জা ফখরুল
দেশ-বিদেশ থেকে ভাড়া করা লোক দিয়ে রাষ্ট্র পরিচালনা করা যায় না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ শনিবার জাতীয় প্রেস ক্লাবে ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক আলোচনাসভায় তিনি এমন মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, ‘গোটা জাতি এই মুহূর্তে ক্রান্তিকাল অতিক্রম করছে। গণতন্ত্রকে নিজ গতিতে চলতে দিতে হবে।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেন, দেশ-বিদেশ থেকে ভাড়া করা লোক দিয়ে রাষ্ট্র পরিচালনা করা যায় না।
