পরবর্তী পাঁচ দিনে বাড়বে বৃষ্টির প্রবণতা, ভারী বর্ষণের সতর্কতা উত্তরাঞ্চলে

সিলেটের সময় ডেস্ক :

 

আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির ধারা অব্যাহত থাকার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। উত্তরাঞ্চলসহ কয়েকটি বিভাগে মাঝারি থেকে ভারী বর্ষণের আশঙ্কা করা হচ্ছে।

আজ শনিবার (১৯ জুলাই) সকাল ৯টা থেকে শুরু হওয়া ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, প্রথম দিন (১৯ জুলাই) রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশালের কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, সেইসঙ্গে উত্তরাঞ্চলের কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এবং তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

দ্বিতীয় ও তৃতীয় দিন (২০–২১ জুলাই) উত্তরাঞ্চলের একই চারটি বিভাগে বৃষ্টির দাপট অব্যাহত থাকবে, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশালেও কিছু কিছু এলাকায় বৃষ্টি হতে পারে এবং তাপমাত্রা সামান্য কমবে। চতুর্থ ও পঞ্চম দিন (২২–২৩ জুলাই) রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশিরভাগ এলাকায় বৃষ্টি হতে পারে, বিশেষ করে উত্তরাঞ্চলে ভারী বর্ষণের সম্ভাবনা বেশি থাকবে এবং সারাদেশেই তাপমাত্রা আরও কিছুটা কমবে।
 

পূর্বাভাস অনুযায়ী, দেশের উপর মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে এটি মাঝারি অবস্থায় আছে। ভারতের রাজস্থান অঞ্চলে অবস্থানরত নিম্নচাপটি ক্রমশ দুর্বল হলেও এর প্রভাব থাকছে মৌসুমী বায়ুর অক্ষজুড়ে।

এ বিভাগের অন্যান্য