আওয়ামী লীগ এখনো পেশিশক্তির রাজনীতিতেই বিশ্বাস করে: আমীর খসরু

সিলেটের সময় ডেস্ক :

 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গোপালগঞ্জের ঘটনা প্রমাণ করে আওয়ামী লীগ এখনো পেশিশক্তির রাজনীতিতেই বিশ্বাস করে।

আজ বৃহস্পতিবার জুলাই গণঅভ্যুত্থান নিয়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, জনগণের কাছে যেতে হয়নি বলেই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দানবে পরিণত হয়েছিলেন। জনগণের মাধ্যমে যে পরিবর্তন আসবে, তা-ই টিকে থাকবে।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, রাজনৈতিক দলের দ্বন্দ্বের কারণে অনেক দেশ পিছিয়ে গেছে। নির্বাচন পেছানো হলে দেশ অবনতির দিকে যাবে। রাজনৈতিক দলের মধ্যে মতপার্থক্য থাকবে, কিন্তু সব দলের প্রতি সম্মানবোধ রক্ষা করতে হবে।

এ বিভাগের অন্যান্য