ফকিরহাটে শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে ভ্যানচালক গ্রেপ্তার
বাগেরহাটের ফকিরহাট উপজেলার বালিয়াডাঙ্গা এলাকায় দ্বিতীয় শ্রেণির এক ছাত্রী (৮)-কে যৌন নিপীড়নের অভিযোগে খান রফিকুল ইসলাম বাবু (৫৩) নামের এক ভ্যানচালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল বুধবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার উপজেলা পিলজংগ ইউনিয়নের বালিয়াডাঙ্গা এলাকার মৃত খান আছালতের ছেলে।
পুলিশ জানায়, গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ওই শিশুকে ঘরে একলা পেয়ে ভ্যানচালক রফিকুল ইসলাম ঘরে প্রবেশ করেন।
এদিন দুপুরে ভ্যানচালক রফিকুল ইসলামকে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ গ্রেপ্তার করে।
শিশুর পরিবার জানায়, ভ্যানচালক রফিকুল ইসলাম পাশের এক বাড়ি চাল নিয়ে এসে ফিরে যাওয়ার সময় ওই শিশুকে ঘরে একলা পেয়ে এ ঘটনা ঘটায়। ওই শিশু স্থানীয় একটি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী বলে জানান।
ফকিরহাট মডেল থানার ওসি আবদুর রাজজাক মীর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গ্রেপ্তার ভ্যান চালক খান রফিকুল ইসলামকে আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) বাগেরহাট বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
