ইরাকে শপিং মলে আগুন, নিহত ৫০
ইরাকের পূর্বাঞ্চলীয় শহর আল কুত-এর একটি শপিং মলে আগুন লাগার ঘটনায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অনেকে। বৃহস্পতিবার এ ঘটনা ঘটেছে বলে ইরাকের রাষ্ট্রীয় গণমাধ্যম আইএনএ’র বরাত দিয়ে খবর আল আরাবিয়ার।
ওয়াসিত প্রদেশের গভর্নর মোহাম্মদ আল-মিয়াহি সরকারি বার্তা সংস্থা আইএনএ-কে জানান, বুধবার রাতে একটি বড় শপিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৫০ জনের প্রাণহানি ঘটেছে।
আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি, তবে গভর্নর বলেছেন যে তদন্তের প্রাথমিক ফলাফল ৪৮ ঘণ্টার মধ্যে ঘোষণা করা হবে। তিনি বলেন, আমরা ভবন এবং শপিং মলের মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছি।
