সরকারকে অবশ্যই দায় নিতে হবে : রাশেদ খান
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, সরকারের দায়িত্ব ছিল এই এই দেশ থেকে দখলদারিত্ব, চাদাবাজি, দুর্নীতি, লুটপাট বন্ধ করা, তদবীর বাণিজ্য বন্ধ করা। তবে সরকার এই কাজে ব্যর্থ বলে মনে করছেন তিনি। সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলের টকশোতে হাজির হয়ে একথা বলেন রাশেদ খান।
রাশেদ খান বলেন, ‘বিভিন্ন বিভিন্ন জায়গায় কিন্তু দখলদারিত্ব চলছে, যেটা আওয়ামী লীগের আমলে আমরা দেখেছি।
অপরাধীরা রাজনৈতিক ছত্রছায়ায় অপরাধ করছে উল্লেখ করছে জানিয়ে রাশেদ খান বলেন, ‘এনসিপির একজনের বিষয়টা আমার কাছে এসেছিল এবং আমি পাবলিক করেছিলাম। একদিন দুইদিন পরেই সেই ছেলেটা জামিন পেয়েছে।
স্বচ্ছতা ও জবাবদিহিতা নেই উল্লেখ করে রাশেদ খান বলেন, ‘এই যে সচিবগুলো নিয়োগ পেয়েছে কোন ক্রাইটেরিয়াতে স্বচ্ছতা জবাবদিহিতা যদি এই সরকারে না থাকে তাহলে কিভাবে? এই সরকার তো আমাদেরকে শেখাবে স্বচ্ছতা জবাবদিহিতা।
আওয়ামী লীগের ব্যাপারে সরকারের অবস্থান এখনো পর্যন্ত পরিষ্কার না জানিয়ে রাশেদ খান বলেন, “আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন, ‘আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করি নাই’। সাময়িক সময়ের জন্য আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কি পারবে না সেটি নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিবে। প্রধান উপদেষ্টা দুইদিন আগেও এই কথা বলেছেন।’
