এপ্রিলে নির্বাচনের বিষয়ে যা বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ
এপ্রিলে নির্বাচনের সম্ভাব্য যে তারিখ দেওয়া হয়েছে, তা মাথায় রেখে যথাসময়ে রোডম্যাপ প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি) বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
আজ সোমবার (৯ জুন) সকালে কুমিল্লার মুরাদনগরের বিভিন্ন এলাকায় ঈদ শুভেচ্ছা বিনিময় করেন তিনি। পরে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব একথা বলেন।
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘সামাজিক যোগাযোগের মাধ্যমের গুজব যখন মূলধারার গণমাধ্যমে উঠে আসে তখন এটি দুঃখজনক।
এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক পঙ্কজ বড়ুয়া, মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুর রহমানসহ প্রশাসনের পদস্থ কর্মকর্তারা।
