ঈদে কুয়েতের মেরিনা মহলে সমুদ্র তীরে প্রবাসীদের উপচেপড়া ভিড়
সিলেটের সময় ডেস্ক :
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুয়েতে সাতদিন ছুটি থাকায় বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত দেশটির বিভিন্ন দর্শনীয় জায়গাগুলোতে বাংলাদেশি, ভারতীয়, মিশরী, ফিলিপিনোসহ বিভিন্ন দেশে প্রবাসীদের ভিড় ছিল লক্ষণীয়।
দিনের বেলায় ৪৫ ডিগ্রির ওপরে তাপমাত্রা থাকে যে কারণে সন্ধ্যা থেকে লোকজন বেশি দেখা গেছে। কুয়েতের সালমিয়া মেরিনা বিচেও প্রবাসীর ভিড় ছিল। পরিবার-পরিজন নিয়ে আড্ডা দিচ্ছে সবাই। বাচ্চারা খেলাধুলা করছে। বড়রা চা, গাওয়া, কফি, পান করছে। কেউ কেউ বাসা থেকে রান্না করে খাবার নিয়ে মেতে উঠেছে গান গল্প আড্ডায়।
অনেকেই মনের আনন্দে সমুদ্রের জ্বলে গা ভাসিয়ে প্রশান্তি খোঁজার চেষ্টা করছে। কর্মব্যস্ততার পরে ছুটির সময় সবাই মিলে উপভোগ করার চেষ্টা করছে। দিনের বেলায় প্রচণ্ড গরমের কারণে রাতে দর্শনীয় স্থানগুলোতে কুয়েতের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনগুলোকে ঈদ পুনর্মিলনী করতে দেখা গেছে। নাচ গান আড্ডায় মেতে উঠেন এবং নৈশভোজের আয়োজন করেন।
