প্রধান উপদেষ্টা বিভেদকে আরো তীব্র করে তুলেছেন -মাসুদ কামাল
সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল বলেছেন, আমি ভেবেছিলাম ঈদের আগের দিন জাতীর উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা এমন কিছু কথা বলবেন যার মাধ্যমে আমাদের জাতীয় ঐক্য আরো দৃঢ় হবে। কিন্তু তিনি করেছেন উল্টোটা। তিনি এমন কিছু কথা বলেছেন যার মাধ্যমে আমাদের জাতীয় জীবনে বিভেদকে আরো তীব্র করে তুলেছেন। গতকাল ‘কথা’ নামে নিজের ফেসবুক পেজে এসব কথা বলেছেন মাসুদ কামাল।
তিনি আরো বলেন, ধরুন আপনি চট্টগ্রাম যাবেন।
তিনি আরো বলেন, আপনার পকেটে থাকা তিনটা দল— জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, এনসিপির মতো কিছু খুচরা দল যারা সংখ্যায় চার পাঁচের বেশি হবে না, তারা ছাড়া আর সবাইকে আপনার প্রতিহত করতে হবে? আপনার এই দলগুলো প্রতিহত করতে পারবে? আপনি তো দেশে যুদ্ধ বাঁধিয়ে দিচ্ছেন। আপনার এক উপদেষ্টা মাহফুজ আলম বলেছিল— গৃহযুদ্ধ হবে। আপনি তো গৃহযুদ্ধ বাঁধিয়ে দিচ্ছেন দেশে।
