নির্বাচনের রোডম্যাপ ঘোষণায় দেরি হলে সরকারের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠবে : মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমি আশা করি, অন্তর্বর্তীকালীন সরকার আন্তরিকতার সঙ্গে প্রাজ্ঞ ও সামর্থ্যের মধ্যে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবে, যার শুরু হওয়া উচিত দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার মাধ্যমে।’
তিনি বলেন, ‘এই ঘোষণা দিতে যত দেরি হবে, তত বেশি সরকারের উদ্দেশ্য নিয়ে জাতির কাছে প্রশ্ন উঠতে শুরু করবে।’
মঙ্গলবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম এখন থাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্ককের একটি হাসপাতালে চিকিৎসাধীন।
তিনি বলেন, ‘গতকালের বৈঠক অনুষ্ঠিত হওয়ায় আমি আশাবাদী বোধ করেছি। আমি অপেক্ষা করছি, গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের ক্ষেত্রে স্পষ্ট অগ্রগতি, গত ১৫ বছরে (বিশেষত জুলাই ২০২৪-এ) ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের প্রতি ন্যায়বিচার এবং কাঙ্ক্ষিত সংস্কারের জন্য অপেক্ষায় আছি।
