জামায়াতের প্রতীক ও নিবন্ধন ইস্যুতে কী সিদ্ধান্ত নেবে ইসি, জানা গেল

সিলেটের সময় ডেস্ক :

 

আপিল বিভাগের রায়ের কপি হাতে পাওয়ার পর জামায়াতের নিবন্ধন ও প্রতীক ইস্যুতে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। রবিবার বিকেলে নির্বাচন কমিশন সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি সাংবাদিকদের বলেন, ‘জামায়াতের নিবন্ধন ও প্রতীকের ব্যাপারে আমরা কোনো পর্যবেক্ষণ এখনো পাইনি। পাওয়ার পরই আইনগতভাবে যেটা প্রযোজ্য সেই সিদ্ধান্ত নেওয়া হবে।

জামায়াতের প্রতীকের ব্যাপারেও বলছি আইনগতভাবে যেটা প্রাপ্য সেভাবেই পাবে। প্রতীকের ব্যাপারে, তাদের নিবন্ধনের ব্যাপারে কী পর্যবেক্ষণ আছে, আমাদের কাছে ডকুমেন্ট না থাকলে প্রাতিষ্ঠানিকভাবে আমার কিছু বলার থাকে না।’

অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদে ইশরাক হোসেনকে বিজয়ী করা নিয়ে নিয়ে উচ্চ আদালতের রিট খারিজ হয়েছে। সে বিষয়েও এখন নির্বাচন কমিশনকে সিদ্ধান্ত নিতে বলেছেন উচ্চ আদালত।

 

এই প্রসঙ্গে জানাতে চাইলে ইসি সচিব বলেন, ‘ইশরাকের ব্যাপারের মাননীয় আদালতের কোনো পর্যবেক্ষণ আমরা পাইনি। কিছু পর্যবেক্ষণ এবং নির্দেশনা যেটা আসবে আমরা সেভাবেই ব্যবস্থা নেব।’

এ বিভাগের অন্যান্য