শপথ না পড়ালে কাল থেকে আন্দোলন আরো বেগবান হবে : ইশরাক
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে দ্রুত শপথ অনুষ্ঠানের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। না হলে আগামীকাল থেকে আন্দোলন আরো বেগবান হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ২টার দিকে নগরভবনে প্রবেশ করেন ইশরাক হোসেন। মূলত নেতাকর্মীদের খোঁজখবর নিতেই তিনি নগর ভবনে আসার পর এ কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘আগামী জাতীয় নির্বাচনের আগে যাতে একটা সম্পূর্ণ নিরপেক্ষ নির্বাচনব্যবস্থা প্রতিষ্ঠা করা হয়। অন্তর্বর্তী সরকারকে শেষ সুযোগ দেওয়া হচ্ছে, আপনারা নিজেদের সংশোধন করুন এবং আদালতের রায়কে মেনে নিন।
এর আগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথ ইস্যুতে নির্বাচন কমিশন (ইসি) সাংবিধানিকভাবে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার (২৯ মে) ইশরাক হোসেনকে মেয়র ঘোষণার গেজেট জারির বিষয়ে নির্বাচন কমিশনের বক্তব্য শুনে এ আদেশ দেন আদালত।
