পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তাকে বদলি

সিলেটের সময় ডেস্ক :

 

বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন ছয় কর্মকর্তাকে বদলি/পদায়ন করা হয়েছে। আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই বদলি/পদায়নের তথ্য জানানো হয়।

বদলিকৃত কর্মকর্তাদের মধ্যে ঢাকা রেঞ্জের এ কে এম আওলাদ হোসেনকে অতিরিক্ত আইজি (চলতি দায়িত্ব) পুলিশ টেলিকমে, ঢাকা শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত আইজি (চলতি দায়িত্ব) মো. ছিবগত উল্লাহকে অতিরিক্ত আইজি (চলতি দায়িত্ব) সিআইডি ঢাকাতে, ঢাকা সিআইডির ডিআইজি গাজী জসীম উদ্দিনকে ঢাকা শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত আইজি (চলতি দায়িত্ব) হিসেবে ঢাকা শিল্পাঞ্চল পুলিশে বদলি/পদায়ন করা হয়েছে।

এ ছাড়া পুলিশ অধিদপ্তর ঢাকার অতিরিক্ত আইজি মো. তাওফিক মাহবুব চৌধুরীকে সারদার বাংলাদেশ পুলিশ অ্যাকাডেমির প্রিন্সিপাল (অতিরিক্ত আইজি), ঢাকা মহানগর পুলিশের (ডিএমপির) অতিরিক্ত কমিশনার (ডিআইজি) রেজাউল করিম মল্লিককে ঢাকা রেঞ্জের ডিআইজি, পুলিশ অধিদপ্তর ঢাকার ডিআইজি ড. শোয়েব রিয়াজ আলমকে ডিআইজি হিসেবে এসপিবিএনে বদলি/পদায়ন করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য