দেশে স্পেসএক্স স্যাটেলাইট সেবা চালু হচ্ছে মে-তেই
বাংলাদেশে যুক্তরাষ্ট্রের মহাকাশ পরিবহন প্রতিষ্ঠান স্পেসএক্সের স্যাটেলাইট সেবা চালুর টেকনিক্যাল লঞ্চ মে মাসেই হবে।
বুধবার (২৩ এপ্রিল) কাতারের দোহায় আর্থনা শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে এমন তথ্য জানিয়েছেন প্রতিষ্ঠানটির ভাইস প্রেসিডেন্ট ফর গ্লোবাল ইনগেজমেন্ট লরেন ড্রেয়ার।
স্পেসএক্সের এই শীর্ষ কর্মকর্তা বলেন, ‘আমরা প্রায় শেষ ধাপে আছি এবং মে মাসেই টেকনিক্যাল লঞ্চের জন্য টিমকে প্রস্তুত থাকতে বলেছি।’
‘এই উদ্যোগটি খুবই সুন্দরভাবে এগোচ্ছে,’ বলেন ড্রেয়ার।
এতে অনলাইনভিত্তিক জনপ্রিয় অর্থ লেনদেন (পেমেন্ট) ব্যবস্থা পেপাল ব্যবহারের সম্ভাবনাও খুঁজে দেখা হচ্ছে। পেপাল ও স্পেসএক্সের প্রতিষ্ঠাতা মার্কিন ধনকুবের ইলন মাস্ক।
বৈঠকে আরো উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, নিরাপত্তা উপদেষ্টা খালিলুর রহমান ও এসডিজি বিষয়ক প্রধান সমন্বয়ক লামিয়া মোরশেদ।
