শিক্ষার্থী নিহতের ঘটনায় দোষীদের ফাঁসি চাইলেন ওমর সানী
রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছুরিকাঘাতে জাহিদুল ইসলাম পারভেজ নামক এক শিক্ষার্থীর নিহত হওয়ার ঘটনায় প্রতিবাদে মুখর সবাই। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও চলছে তীব্র প্রতিবাদ। অনেকেই হত্যাকারীদের গ্রেপ্তারসহ ফাঁসির দাবি তুলছেন। দেশের এক সময়ের জনপ্রিয় অভিনেতা ওমর সানীর দাবিও একই।
দোষীদের ফাঁসির দাবি জানিয়ে ওমর সানী লেখেন, ‘রাষ্ট্র মেয়ে দুইটার অ্যারেস্টের ছবি দেখান, যারা মার্ডার করেছেন তাদের ছবি দেখান, প্রকাশ্যে ফাঁসির ব্যবস্থা করেন। মানুষ দেখে আবার হাসাহাসি করুক, অসুবিধা নাই। রাষ্ট্রের ওপর কনফিডেন্স আছে, অপেক্ষায় থাকলাম।
