‘জুলাই ঘোষণাপত্র’ বিষয়ক কর্মসূচি: কুমিল্লায় হাসনাত, সারজিস যাবেন নরসিংদী
জুলাই ঘোষণাপত্র নিয়ে আজ থেকে লিফলেট বিতরণ এবং জনসংযোগ কর্মসূচি শুরু করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। বুধবার থেকে আগামী ৭ দিন পর্যায়ক্রমে দেশের বিভিন্ন জেলায় এই কর্মসূচি পালন করা হবে। মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে এ তথ্য জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সেল সম্পাদক (দপ্তর সেল) জাহিদ আহসান।
আজ বুধবার ময়মনসিংহ মহানগর, খুলনা মহানগর, কুমিল্লা জেলা, নরসিংদী, বরিশাল জেলা, চট্টগ্রাম জেলা, রংপুর জেলা, রাজশাহী জেলা, সিলেট জেলা ও চাঁপাইনবাবগঞ্জে লিফলেট বিতরণ ও জনসংযোগ চালানো হবে।
অন্যদিকে নরসিংদীতে কর্মসূচিতে থাকবেন আরেক সমন্বয়ক সারজিস আলম। নিজের ফেসবুক পেজে সারজিস আলম জানান, “‘জুলাই ঘোষণাপত্র’ বিষয়ক লিফলেট বিতরণে আগামীকাল সারাদিন নরসিংদীর সহযোদ্ধা এবং ছাত্র-জনতার সাথে দেখা হবে ইনশাআল্লাহ”।
প্রসঙ্গত, গত ৪ জানুয়ারি জুলাই প্রক্লেমেশন বা জুলাই ঘোষণাপত্রের বিষয়ে জনগণকে সচেতন করতে ৬ থেকে ১১ জানুয়ারি পর্যন্ত সারাদেশে যৌথভাবে লিফলেট বিতরণ, সমাবেশ ও জনসংযোগ কর্মসূচি ঘোষণা করে করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।
