আপনারা রিয়ালিটি মাইনা নেন, হাসিনা আর ফিরবেন না : হাসনাত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘দেড় দশক ধরে হাসিনা দেশের রাজনৈতিক কাঠামোকে ভেঙে দিয়েছেন। আমাদের দেশটাকে নেতৃত্বশূন্যতার মধ্যে ফেলে দিয়েছেন। এখন পর্যন্ত আমাদের এই বিপ্লবকে অনেকে মেনে নিতে পারে নাই। আমরা সবাইকে বলতে চাই, আপনারা রিয়ালিটি মাইনা নেন।
সোমবার (৬ জানুয়ারি) বিকেল ৪টায় ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে ‘ফ্যাসিবাদী ব্যবস্থার সম্পূর্ণ বিলোপ, নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণ এবং ‘প্রোক্লেমেশন অব জুলাই’ রেভল্যুশনের জনআকাঙ্ক্ষা অন্তর্ভুক্তির লক্ষ্যে আয়োজিত ছাত্র সমাবেশ তিনি এসব কথা বলেন।
প্রবীণ রাজনীতিবিদদের উদ্দেশে হাসনাত বলেন, ‘আমরা দীর্ঘ সময় ধরে বিভাজনের রাজনীতির মধ্য দিয়ে বেড়ে উঠেছি। আমাদের বিভাজনের রাজনীতির মধ্যে রেখে, জাতীয় ঐক্যে কখনো বসতে পারেননি।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব আরিফ সোহেল, সমন্বয়ক হাসিব আল ইসলাম, আশরেফা, ফরিদপুরের অন্যতম সমন্বয়ক সোহেল রানা, কাজী রিয়াজ, ফারহান আহসান অর্ণব, নাবিলা তালুকদার, তাহসিন হাসান দ্বীন, মাহমুদুল হাসান ওয়ালিদ, সানজিদা রহমান সমতা, জেবা তাহসিন, শাহ মো. আরাফাত প্রমুখ।
