জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করবে সরকার

সিলেটের সময় ডেস্ক :

 

জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে অন্তর্বর্তী সরকার আলোচনায় বসবে বলে জানিয়েছেনপ্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

আজ রবিবার ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন শফিকুল আলম।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছেন, ‘জুলাই ঘোষণাপত্র নিয়ে আমরা বেশকিছু কথা শুনেছি। এটা নিয়ে কথাবার্তা হচ্ছে, এটা নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গেও আলোচনা হবে। এটা নিয়ে সামনে কিছু অগ্রগতি দেখা যাবে।’

তিনি আরও বলেন, ‘আমরা বলেছিলাম, কিছু দিনের মধ্যে ঘোষণাপত্র জারি করা হবে। আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি।’

রাজনৈতিক দলগুলোর সঙ্গে কবে আলোচনায় বসবে সরকার—এ বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি বলে জানান শফিকুল আলম।

এ বিভাগের অন্যান্য