শেষ মুহূর্তের গোলে মেসি-সুয়ারেজদের হার
এমএলএস কাপে আটলান্টা ইউনাইটেডের কাছে হেরেছে ইন্টার মায়ামি। প্রথমার্ধে ১ গোলে এগিয়ে থেকেও মেসিরা ম্যাচটি হেরেছে ২-১ গোলে। এ হারে মায়ামির শেষ ম্যাচটা নকআউটে পরিণত হয়েছে।
আটলান্টার বিপক্ষে তিন ম্যাচের প্লে–অফ সিরিজের প্রথম ম্যাচে জেতায় আজকে জিতলেই মায়ামির সেমিফাইনাল নিশ্চিত হয়ে যেত।
আটলান্টার মাঠ মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে ৪০ মিনিটে স্বাগতিকদের গোলরক্ষক ব্র্যাড গুজানের ভুলে ম্যাচে লিড নিয়ে মেসিরা। গোল কিক নিতে গিয়ে তিনি বল তুলে দেন মায়ামির ফেদেরিকো রেডোন্ডোর পায়ে। রেডোন্ডোর পাস থেকে গোল করে মায়ামিকে এগিয়ে দেন মার্তিনেজ।
