‘আওয়ামী লীগ আগামী ১০০ বছরেও ক্ষমতায় আসতে পারবে না’
আগামী ১০০ বছরেও দেশের মানুষ আর আওয়ামী লীগকে গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
শনিবার বিকেলে নাটোর উত্তরা গণভবনের পাশে দিঘাপতিয়া পিএন উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করে তিনি।
জনসভায় দুলু বলেন, ‘শেখ মজিবুর রহমানের পতনের পর ২১ বছর আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারেনি। আর যারা এ দেশের ছাত্র-জনতাকে হত্যা করেছে, তারা আগামী ১০০ বছরেও ক্ষমতায় আসতে পারবে না।
পতিত স্বৈরাচার শেখ হাসিনা ও তার ফ্যাসিস্ট দল আওয়ামী লীগের নেতাকর্মীরা এখনো দুঃস্বপ্নে বিভোর উল্লেখ করে বিএনপি নেতা তিনি বলেন, ‘পাশের দেশে বসে শেখ হাসিনা তার নেতাকর্মীদের ফোন করে কুবুদ্ধি দিচ্ছেন। চক্রান্ত করার অপচেষ্টা করছেন। অন্তর্বর্তী সরকারের প্রতিটি কাজে বাধা সৃষ্টি করার অপকৌশল করছেন। শেখ হাসিনার কোনো ষড়যন্ত্রই আর কখনো সফল হবে না।
