গণভবনকে জাদুঘর করার সিদ্ধান্ত
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনকে জাদুঘর করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জুলাইয়ে গণহত্যার স্মৃতি সংরক্ষণে এই জাদুঘর তৈরি করা হবে।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভা শেষে সন্ধ্যা ৭টার দিকে সংবাদ সম্মেলনে এ কথা জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
আজকের ক্যাবিনেট মিটিংয়ে এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।
তিনি আরো বলেন, গণভবনকে জনগণ যে অবস্থায় রেখেছে, সে অবস্থায় থাকবে, অর্থাৎ গণভবনের বর্তমান অবস্থার বড় কোনো পরিবর্তন না করেই জাদুঘর প্রতিষ্ঠা করবে সরকার।
আসিফ মাহমুদ বলেন, সাউথ কোরিয়ায় এমন স্মৃতি মেমোরিয়াল করা হয়েছিল।
