আরো বাড়ল সোনার দাম, নতুন রেকর্ড
দেশের বাজারে সোনার দাম বেড়ে রেকর্ড করেছে। প্রতি ভরিতে ভালো মানের সোনার দাম বেড়েছে এক হাজার ৫১৭ টাকা। এখন থেকে দেশের বাজারে ভালো মানের সোনা প্রতি ভরি (২২ ক্যারেট) বিক্রি হবে এক লাখ ২৪ হাজার ৫০২ টাকায়।
আগামীকাল বুধবার থেকে সারা দেশে সোনার নতুন এ দর কার্যকর হবে।
নতুন মূল্য অনুযায়ী ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়ে এক লাখ ১৮ হাজার ৮৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
অপরিবর্তীত রয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটের রুপার দাম ভরি দুই হাজার ১০০ টাকা।
এর আগে রবিবার প্রতি ভরিতে ভালো মানের সোনার দাম বাড়ানো হয় দুই হাজার ৯০৪ টাকা। গতকাল সোমবার থেকে সারা দেশে সোনার নতুন এ দর কার্যকর হবে।
