শেখ হাসিনা কোথায় আছেন কেমন আছেন, জানালেন জয়
বাংলাদেশে ব্যাপক গণ-আন্দোলনের মুখে গত সোমবার (৫ আগস্ট) পদত্যাগ করে ভারতে আশ্রয় নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে বাংলাদেশে কোটা আন্দোলন একপর্যায়ে গণ-আন্দোলনে রূপ নেয় এবং কয়েক শ প্রাণহানি ঘটে।
শেখ হাসিনা সরকার আন্দোলনকারীদের দমনে বাড়াবাড়ি রকম শক্তি প্রয়োগ করেছে বলে অভিযোগ উঠেছে নানা মহল থেকে। তীব্র আন্দোলনের মুখে দ্রুত বোন শেখ রেহানাকে নিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা।
গণমাধ্যমকে সজীব ওয়াজেদ জয় বলেন, ‘তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন এক দিন আগে। আমরা কয়েকজন শুধুমাত্র জানতাম যে তিনি ঘোষণা দেবেন, তিনি পদত্যাগ করছেন এবং সংবিধান অনুযায়ী যাতে একটি ট্রানজিশন অব পাওয়ার হয়, সেটাই ছিল ওনার প্ল্যান। তবে যখন তারা ওই গণভবনের দিকে মার্চ করা শুরু করল, তখন আমরা ভয়ে বললাম যে আর সময় নেই, তোমার এখনই বেরিয়ে যেতে হবে।
শেখ হাসিনা ভারত থেকে অন্য কোথাও যাবেন এ রকম কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি উল্লেখ করে তিনি বলেন, ‘শেখ হাসিনা ভালো আছেন, এখন দিল্লিতে আছেন। আমার বোন ওনার কাছে আছেন।
