আন্দোলনের সমন্বয়কেরা স্বেচ্ছায় বিবৃতি দিয়েছেন: ডিবি হারুন
সিলেটের সময় ডেস্ক :
কোটা আন্দোলনের সমন্বয়কারীদের জিম্মি করা হয়নি, তারা স্বেচ্ছায় তাদের বিবৃতি দিয়েছেন বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার হারুন অর রশিদ।
সোমবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ের সামনে এসব কথা বলেন তিনি।
হারুন অর রশিদ বলেন, ‘কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কারীদের কাছে জোর করে বিবৃতি নেওয়া হয়নি। তাদের কোনোভাবে জিম্মিও করা হয়নি। তারা যা বলেছেন, তা স্বেচ্ছায় বলেছেন।’
তিনি আরও বলেন, ‘তাদের পরিবারের সদস্যরাও তাদের সঙ্গে কথা বলে সন্তোষ প্রকাশ করেছেন। খুব শিগগিরই তাদের ছেড়ে দেওয়া হবে।’
