আন্দোলনকারী-বিরোধী নেতাকর্মীদের নির্যাতন করা হচ্ছে : ফখরুল
বিরোধী নেতাকর্মী এবং কোটা সংস্কার আন্দোলনকারীদের পুলিশ হেফাজতে নিয়ে নির্যাতন করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, নেতাকর্মীদের শারীরিক নির্যাতন করে স্বীকারোক্তি আদায়ের চেষ্টা চলছে।
গতকাল রবিবার (২৮ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই অভিযোগ করেন। সারা দেশে ৯ হাজারের বেশি নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেন মির্জা ফখরুল।
তিনি আরো বলেন, ‘নেতাকর্মীরা আদালতকে নির্যাতনের বিষয় জানানোর পরও রিমান্ড মঞ্জুর করা হচ্ছে। জেলখানার ভেতরেও তাদের নির্মম নির্যাতনের মধ্যে রাখা হয়েছে, যা আইনের পরিপন্থী।
